ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

উন্নয়ন সংঘের উদ্যোগে গৃহকর্মীদের নিয়ে পাঁচদিনের প্রশিক্ষণ সমাপ্ত

জামালপুর : বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

গৃহকর্মীদের সুরক্ষা, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাদের বাড়তি আয় বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের উদ্যোগে পাঁচদিনের প্রশিক্ষণ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া, গৃহকর্মীদের উন্নয়নে গঠিত কমিটির সাধারণ সম্পাদক নাছিমা বেগম প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রমোশন অফ টেকনোলজিস (স্ক্রিপ্ট) প্রকল্পটি জামালপুর ও শেরপুরে বাস্তবায়িত হচ্ছে।

জামালপুর : প্রশিক্ষণে অংশগ্রহণকারী গৃহকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রকল্পটির কার্যক্রমের ধারাবাহিকতায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশুপালন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন গৃহকর্মী অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনায় সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি সংস্থার দক্ষ ব্যক্তিরা সহায়কের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, গৃহকর্মীদের জীবন বদল তথা আর্থ-সামাজিক উন্নয়নে বিএসআরএম এর সহযোগিতায় উন্নয়ন সংঘ একটি মহৎ কাজ হাতে নিয়েছে। গৃহকর্মীদের মধ্যে কারও বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার প্রয়োজন হলে তারা যোগাযোগ করলে ভাতার ব্যবস্থা করে দিব।
স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় তৃতীয় লিঙ্গ, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও মর্যাদাপূর্ণ জীবন উন্নয়নে উন্নয়ন সংঘ কাজ করছে ।

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

উন্নয়ন সংঘের উদ্যোগে গৃহকর্মীদের নিয়ে পাঁচদিনের প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট সময় ১০:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫