ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন সরিষাবাড়ী আসনে এনসিপি’র শাপলাকলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মো. মোশারফ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নির্বাচন কমিশন থেকে শাপলাকলি প্রতীক নিবন্ধন পাওয়ায় ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে শোভাযাত্রার আয়োজন করে দলটি।

এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোশারফ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে বের হয়ে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পিংনা কাওয়ামারা অসিমুদ্দি মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী আসনে এনসিপি’র শাপলাকলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মো. মোশারফ হোসেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি। বৈষম্য, অত্যাচার, নিপীড়ন, রাহাজানির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা প্রাণ দিয়েছে। ছাত্রদের আন্দোলনের মুখে ফ্যাসিস সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্য তারা দেখতে চায় না।

সরিষাবাড়ী : এনসিপি’র শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, কেউ যদি আবারও অন্যায়, অত্যাচার, বৈষম্য সৃষ্টি করতে চায় প্রয়োজনে আবারও আন্দোলন শুরু করা হবে। ছাত্ররা প্রাণ দিবে কিন্তু কোন অন্যায় মেনে নিবে না। তিনি আগামী নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ায় আহবান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা এনসিপ ‘র আহবায়ক শাকিল আহমেদ, উপজেলা এনসিপি’র যুগ্মসমন্বয়ক আনোয়ারুল কবির সোহাগ, যুগ্মসমন্বয়ক রাসেল আহমেদ, জেলা এনসিপি’র প্রতিনিধি আইনজীবী আবু শামীম, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, উপজেলা এনসিপি’র সদস্য রফিকুল ইসলাম, মামুনুর রশীদ ও আকুল মিয়া প্রমুখ।

পরে সমাবেশস্থলে দেশ ও জনগণের শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫