ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর : বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মাওলানা মো. হাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম 

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেইটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মাওলানা মো. হাফিজুর রহমান।

জেলা আমীর মাওলানা মো. হাফিজুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের ঘটনাসহ ২০২৫ সালের জুলাই আগস্ট পর্যন্ত সকল হত্যাকান্ডের সাথে জড়িত ফ্যাসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাসী, খুনি, গুন্ডা ও পেটুয়া বাহিনীসহ তাদের সকল দোসরদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে। এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই হতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও তাদের দোসররা মনে করেছিল জামায়াতের নেতাদের লগি বৈঠা ও ফাঁসির রশিতে ঝুলিয়ে মারলেই তাঁদের আন্দোলন দমে যাবে কিন্তু না। শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে জামায়াতের ভীত আরও শক্তিশালী হয়েছে। জুলুম, নির্যাতনকারী ফ্যাসিবাদ সরকারকেই আজ পালাতে হয়েছে। ভবিষ্যতে যদি কোন দল আবারও ফ্যাসিবাদের পথ অনুসরণ করতে চায়। তাদের অবস্থাও আওয়ামী লীগের মতই হবে। তারা তখন পালাবার পথও পাবে না।

এতে সভাপতিত্ব করেন শহর আমীর মাওলানা নুরুল আমীন। আরও বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল আউয়াল, নূরে আলম সিদ্দিকী, শহর সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জাহিদ আনোয়ার, ছাত্র শিবিরের জেলা সভাপতি আশরাফুজ্জামান মাছুম প্রমুখ।

সমাবেশ শেষে মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫