ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

মাদারগঞ্জ : বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ডক্টর মোসা. আলতাফ-উন-নাহার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

২১ অক্টোবর, মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ডক্টর মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালার প্রথম দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিজভী আহমেদ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জাকির হোসেন ও বারটানের কর্মকর্তারা প্রশিক্ষণ দেন।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ডক্টর মোসা. আলতাফ-উন-নাহার বলেন, সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের বিকল্প নেই। ফলিত পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা সাধারণ মানুষকেও এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পারেন।

মাদারগঞ্জ : ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ডক্টর মোসা. আলতাফ-উন-নাহার ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম ও দুধজাত পুষ্টি উপাদানসহ খাদ্য পুষ্টি ও ফলিত পুষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ ৬০ জন অংশ নেন।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট সময় ১১:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫