ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মাদারগঞ্জে সেলাই মেশিন হুইল চেয়ার বিতরণ

মাদারগঞ্জ : সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৩ অক্টোবর, সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয।

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল উদ্দেশ্য। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আজকের এ বিতরণ সেই উদ্যোগেরই ধারাবাহিকতা। সেলাই মেশিন পেয়ে নারীরা যেমন ঘরে বসে আয় করতে পারবেন। তেমনি হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা সহজে চলাফেরা করতে পারবেন। এতে তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও মাদারগঞ্জ পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনজন দরিদ্র নারীর হাতে একটি করে সেলাই মেশিন এবং তিনজন প্রতিবন্ধীর হাতে একটি করে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে সেলাই মেশিন হুইল চেয়ার বিতরণ

আপডেট সময় ০৯:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫