ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে কৃষকদল নেতাকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ইউনিয়ন কৃষকদলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর, শনিবার দুপুরে মেরুরচর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল আমিন আকন্দ বলেন, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের যুবদলনেতা মফিজুর রহমান বিপ্লব পারিবারিক বিরোধের জের ধরে তার ভাতিজা ইউনিয়ন কৃষকদলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন।

তিনি আরও বলেন, বিপ্লব প্রতিহিংসা পরায়ণ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের ভুয়া কমিটি বানিয়ে সেখানে রমজান আলীর নাম ঢুকিয়ে রমজান আলীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে হয়রানিও করে যাচ্ছেন। রমজান আলী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। তাই তার বিরুদ্ধে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবদুল খালেক, জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক ইসরাফিল আলম, যুগ্মআহবায়ক হেলাল মিয়া, ভুক্তভোগী কৃষকদল নেতা রমজান আলী।

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে কৃষকদল নেতাকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫