ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন
বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন

সভাপতি প্রার্থী বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

জামালপুর : সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন থেকে সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের বক্তারা সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পীকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়েছেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসান বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পী আওয়ামী লীগ সরকারের গভর্নর ডক্টর আতিউর রহমানের ভাতিজা ও সাবেক এমপি মোজাফফর হোসেনের স্বজন। তিনি ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের কোথাও কোন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া যাবে না। যেখানেই ফ্যাসিবাদের জন্ম হবে সেখানেই বিপ্লব হবে। আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ফ্যাসিস্টের দোসর মোস্তাফিজুর রহমান বাপ্পীকে নির্বাচন থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানাচ্ছি।

এছাড়াও মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্মআহবায়ক আদল হাসান সূচক ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন একই দাবি জানান।

এ ব্যাপারে সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পী এ প্রতিবেদককে বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতি কোন রাজনৈতিক সংগঠন নয়। নির্বাচনে আমার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

প্রসঙ্গত, আসছে ৪ অক্টোবর, শনিবার জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদের প্রার্থীদের মধ্যে গোপন ব্যালটে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন

সভাপতি প্রার্থী বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

আপডেট সময় ০৯:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫