ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী : শিশু রায়হানের পরিবারের স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রায়হান মিয়া নামের দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে।

২৯ সেপ্টেম্বর, সোমবার ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় বড়বাড়ীয়া এলাকার কৃষক সুজা মিয়ার ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, ২৯ সেপ্টেম্বর ভোরে শিশুটি তার মা মাহফুজা বেগমের সাথে ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনায় খেলতেছিল। শিশুটির মা তখন খুপরি থেকে হাঁস ছেড়ে দিয়ে গৃহস্থালি কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় শিশুটি হাঁসগুলোর পেছনে দৌড়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন আশেপাশে শিশুটিকে খুঁজতে থাকে।

ডুবে যাওয়ার এক ঘন্টা পর স্থানীয়রা বাড়ির পাশে পুকুরের পানিতে শিশু রায়হানের মরদেহ ভাসতে দেখেন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করে কামরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন এ প্রতিবেদককে বলেন, ২৯ সেপ্টেম্বর সকালে পুকুরে হাঁস ধরতে গিয়ে শিশু রায়হান মারা যায়। দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫