ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভারতীয় নাগরিক আটক

জামালপুর : সীমান্তে আটক ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে উপজেলার বাঘারচর গ্রামের স্থানীয়রা কৃষ্ণ রাও নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে। আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের কাছে সন্দেহভাজন এই ভারতীয় নাগরিককে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। জিজ্ঞাসাবাদে স্থানীয়দের কাছে নিজেকে কৃষ্ণ রাও, পিতার নাম বিহারী রাও এবং মায়ের নাম দেওকালি রাও বলে পরিচয় দিয়েছেন। ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পেছনে পানাবস্তি এলাকায় তার বাড়ি বলে জানান কৃষ্ণ রাও।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন এ প্রতিবেদককে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিকে স্থানীয়দের সন্দেহভাজন মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি ফকির-সন্যাসী প্রকৃতির মানুষ। তিনি একেক সময় একেক নাম, ঠিকানা ও পরিচয় দিচ্ছেন।

ওসি আরও বলেন, বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন তিনি। ধারণা করা হচ্ছে তিনি ভারতীয় নাগরিক। তবে এখনও নিশ্চিত নই যে তিনি ভারতীয় নাগরিক কিনা। আমরা যাচাই-বাছাই করছি। অনুপ্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় ১০:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫