ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে দু’জনের মৃত্যু

সরিষাবাড়ী : বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম মিয়া ও বজ্রপাতে মারা গেছেন সিফাত মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম ও বজ্রপাতের ঘটনায় সিফাত নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৮ সেপ্টেম্বর, রবিবার বিকালে ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সেলিম মিয়া ও ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে বজ্রপাতে মারা গেছেন সিফাত মিয়া।

নিহত সেলিম মিয়া পৌর এলাকার বাউসি চন্দনপুর গ্রামে আবুল কাশেমের ছেলে এবং নিহত সিফাত মিয়া ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ ছাত্র ও ভাটারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বিকালে চরবালিয়া গ্রামের হরমুজ আলীর বাড়ির সামনে পল্লী বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন সেলিম মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের তারের সাথে ঝুলে পড়েন সেলিম মিয়া। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

অপরদিকে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিস মিয়া জানান, ২৮ সেপ্টেম্বর দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। সিফাত নিজ বাড়ির পাশে আম গাছের নিচে বসেছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দশম শ্রেণির ছাত্র সিফাত মিয়া।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে দু’জনের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫