ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধনের কার্যালয় উদ্বোধন

জামালপুর : বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে সংগঠনটির নতুন এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রক্তের বন্ধন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। এছাড়াও রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, সাবেক সভাপতি আসমাউল আসিফ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ বলেন, পড়াশোনার পাশাপাশি রক্তদানের মত মহান কাজে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা যেভাবে নিজেদের নিবেদন করেছে তা অত্যন্ত গর্বের। দীর্ঘদিন পরে হলেও রক্তের বন্ধনের এই কার্যালয় উদ্বোধন সংগঠনকে আরও গতিশীল করবে। এই কার্যালয়টি মানবসেবার বাতিঘরে পরিণত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খাজা মো. জিয়াউল হক, রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাকের আহমদ চৌধুরী, উপদেষ্টা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল আলম লুইপা, উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রবিউল ইসলাম, রক্তের বন্ধনের দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফি, কোষাধ্যক্ষ রাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য রাসেল আহমেদ, মো. মতিন, মারুফ হাসান, রক্তের বন্ধন ইসলামপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার হটলাইন পরিচালনা উপ-কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম, ইমরান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জামালপুর : সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা রক্তের বন্ধনের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দীর্ঘ প্রায় ১৫ বছর পর প্রথমবারের মত নিজেদের কার্যালয় পেয়ে বেশ উচ্ছ্বসিত রক্তের বন্ধনের বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। ২০১১ সালের ২৮ জানুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত সংগঠনের সদস্যরা ১৫ হাজার ব্যাগের অধিক রক্তদান করেছেন। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ছাড়াও চারটি শাখা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধনের কার্যালয় উদ্বোধন

আপডেট সময় ০৯:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫