ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাদারগঞ্জে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ : উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে কৃষক বাদল মন্ডল (৫২) মারা গেছেন। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর মন্ডলবাড়ি এলাকার ছমেছ উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, ২৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটার জন্য যান বাদল মন্ডল। বাঁশঝাড়ে ভেতরে থাকা ভিমরুলের চাকের বিষয়ে জানতেন না তিনি। বাঁশে আঘাত করতেই হঠাৎ আক্রমণ করে ভিমরুল। ভিমরুলের আক্রমণে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চোখের পলকে তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য হুলের দংশন। এতে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে বাদল মন্ডল মারা যান।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন এ ঘটনা প্রসঙ্গে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। ভিমরুলের কামড়ে কৃষক বাদল মন্ডল মারা গেছেন। তিনি একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

মাদারগঞ্জে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ১০:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫