ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মাদারগঞ্জে প্রসূতির মৃত্যু, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা

জামালপুর : রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রসূতি সাদিয়া আক্তারের (২৫) দেহে অস্ত্রোপচারের পর তার মৃত্যুর ঘটনায় রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জান।

এর আগে ২২ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে সাদিয়া আক্তার মারা যান। তিনি উপজেলার গুনারিতলা ইউনিয়নের কাতলামারি এলাকার সৌদি প্রবাসী বিপ্লব মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে। ২১ সেপ্টেম্বর, রবিবার সাদিয়া আক্তারকে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু রায়হান বলেন, রোগীর শরীরে স্বাভাবিকের চেয়ে অর্ধেক হিমোগ্লোবিন ছিল। অস্ত্রোপচারের আগে রক্ত সরবরাহ করে রোগীর শরীরকে প্রস্তুত করা উচিত ছিল। সেটি না করায় জটিলতা সৃষ্টি হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানান, রোগীকে ভর্তি করার পর নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করা হয়েছিল। তবে অস্ত্রোপচারের পর হঠাৎ তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সময় তিনি মারা যান। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হাসপাতালের দায়িত্বশীলতা ও চিকিৎসা তদারকি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে প্রসূতির মৃত্যু, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা

আপডেট সময় ০৮:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫