ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুরে এনসিপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : দয়াময়ী মোড়ে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। ছবি : বাংলারচিঠিডটকম

নিউইয়র্কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে জামালপুরে অবস্থা কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি জেলা শাখা। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি সদর উপজেলা শাখার সমন্বয়ক সাখাওয়াত হোসেন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সাবেক যুগ্ম-সদস্য সচিব আমিমুল ইহসান, এনসিপি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক প্রমুখ।

এনসিপি সদর উপজেলার সমন্বয়ক সাখাওয়াত হোসেন জনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেন আর কখনোই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়। তাদেরকে বিচারিক আদালতে নিষিদ্ধের দাবিসহ এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে এনসিপি জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে এনসিপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫