ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জ মডেল থানার ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল চালু

দেওয়ানগঞ্জ :  মসজিদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল গঠন করেন ওসি মো. নাজমুল হাসান।  ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে মডেল থানা জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর এ কল্যাণ তহবিল গঠন করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান।

জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানার জামে মসজিদে ৫০ বছর ধরে ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন মাওলানা মো. আলী (৭৫) এবং খাদেম ও মোয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল্লাহ। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মসজিদের মুসল্লিদের আর্থিক সহায়তায় মাসিক সম্মানি দেওয়া হয়। ইমাম মোয়াজ্জিনের কোন কল্যাণ তহবিল নেই। ইমাম এবং মুয়াজ্জিনের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল গঠন করে ইমামের জন্য মাসিক এক হাজার টাকা ও মোয়াজ্জিনের জন্য ৫০০ টাকা প্রতিমাসে জমা হবে। এই হিসাবে মডেল থানার পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল এক বছরের টাকা জমা দেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. নাজমুল হাসান।

ওসি মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ৫০ বছর ধরে ইমাম, খাদেম ও মোয়াজ্জিনদের মসজিদের মুসল্লিদের আর্থিক সহায়তা মাসিক সম্মানী দেওয়া হয়। কল্যাণ তহবিল না থাকায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল গঠন করে এক বছরের মোট তহবিল ১৮ হাজার টাকা জমা দেওয়া হয়েছে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেওয়ানগঞ্জ মডেল থানার ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল চালু

আপডেট সময় ০৯:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫