ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

ঝিনাইগাতীতে পানিতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুর : স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে ইসমাইল হোসেনকে। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার খৈলকুড়া এলাকায় মহারশি নদীর বাঁধের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ইসমাইল। সে নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পানি বৃদ্ধি পায়। পরে ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ও লাকড়ি সংগ্রহের জন্যে দিনভর অভিযান চালায় স্থানীয়রা। বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে একটি কাঠগাছ ভেসে আসতে দেখে ইসমাইল ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতে পানিতে ভেসে যায়। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন এ প্রতিবেদককে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসমাইলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

ঝিনাইগাতীতে পানিতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫