ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযান :

জামাল পাশা, শাহেদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার জামাল পাশা ও শাহেদ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পলাতক দুই নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার জামাল পাশা জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যজন শাহেদ আলী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

১৮ সেপ্টেম্বর দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ১৭ সেপ্টেম্বর, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি বিশেষ টিম জামাল পাশাকে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করে। একই টিম ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে শাহেদ আলীকে গ্রেপ্তার করে। তারা সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেন।

অন্যজন শাহেদ আলী নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও তার নিজের ফেসবুক আইডিতে প্রচার করে বিভ্রান্তি ছড়ান। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালান শাহেদ আলী।

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে, তারা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত ছিলেন। ২০২৪ সালের ১৮ নভেম্বর জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ঢাকায় যে মামলা হয়েছে ওই মামলায় তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও বলেন, জামাল পাশা পৌরসভার বানিয়াবাজার এলাকার সোহরাব আলীর ছেলে। শাহেদ আলী জামালপুর পৌরসভার বন্দেরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ১৮ সেপ্টেম্বর রাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফসাল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার নাশকতার মামলা আসামি জামাল পাশা ও শাহেদ আলীকে আদালতে হাজির করে পাঁচদিনে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অবেদন করা হয়। আদালত রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য্য  করে দু্ই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযান :

জামাল পাশা, শাহেদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫