ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুর : বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর নিউ মার্কেট এলাকায় একটি হোটেলের মিলনায়তনে ১৭ সেপ্টেম্বর, বুধবার দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রশিক্ষণপ্রাপ্ত শেরপুরের তরুণ সমাজ।

সংবাদ সম্মেলনে লিখিত ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের শেরপুর জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক সুমাইয়া আলম। এতে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক আবু রায়হান রূপন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব, শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

লিখিত ধারণাপত্রে সুমাইয়া আলম জানান, শেরপুর জেলার ২৫০ শয্যার হাসপাতালের স্বাস্থ্যসেবা এখনও অপ্রতুল। অপরদিকে, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা প্রতিদিন নিয়মিত ক্লাস করতে যেয়ে নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো দুর্ঘটনা যেমন, হাত-পা কাটা, পড়ে যাওয়া, উচ্চ বা নিম্ন রক্তচাপ, পিরিয়ডকালীন জরুরি স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ফলে শিক্ষার্থীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা পাওয়ার দাবি রাখে। এ লক্ষ্যে ‘ফাস্ট এইড কর্নার’ প্রকল্প হাতে নেয়া হয়েছে। যাতে করে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারে।

তিনি আরও জানান, প্রস্তাবিত ফাস্ট এইড কর্নারে ব্যান্ডেজ, তুলা, পোভিসেভ, স্যাভলন, স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ড স্যানিটাইজার, থার্মোমিটার, ব্লাড প্রেসার মেশিনসহ প্রভৃতি প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ রাখা হবে।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫