ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আশেক মাহমুদ কলেজ পুকুরে এক ছাত্রের মৃত্যু

জামালপুর : নিজ কলেজের পুকুরে নেমে মারা যান মোহাম্মদ রাহিম । ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ রাহিম মারা গেছেন। ১৬ সেপ্টেম্বর, বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জামালপুর পৌরসভার রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৬ সেপ্টেম্বর বিকালে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামেন মোহাম্মদ রাহিম। একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

আশেক মাহমুদ কলেজ পুকুরে এক ছাত্রের মৃত্যু

আপডেট সময় ১০:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫