ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শরিফপুরে ডাকাতির প্রস্তুতি, বিক্ষুব্ধ জনতার হাতে আটক ৬

জামালপুর : বিক্ষুব্ধ জনতার হাতে আটক হয় ছয় ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটী গ্রামে ডাকাতির প্রস্তুতি চলছিল। কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ জনতা তা হতে দেয়নি। তারা একজন নারীসহ ছয়জনকে হাতেনাতে আটক করেছে। পরে রাতেই তাদেরকে জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ১৪ সেপ্টেম্বর, রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে পিঙ্গলহাটী গ্রামে অপরিচিত পাঁচজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে আটক করেন। তবে এ সময় কৌশলে একজন পালিয়ে যান। তখন আটক ওই চারজনকে ছাড়াতে আসেন তাদের সহযোগী সাদেক ও কাজলী। তাদেরকেও আটক করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ডাকাতারি কাজে ব্যবহারের জন্য আনা তাদের সাদা রঙের একটি মাইক্রোবাস ভাংচুর করেন বিক্ষুব্ধ জনতা। পরে স্থানীয়রা বিষয়টি জামালপুর সদর থানায় জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক ১৫ সেপ্টেম্বর, সোমবার রাত সোয়া ৯টার দিকে এ প্রতিবেদককে বলেন, পিঙ্গলহাটিতে ডাকাতির প্রস্তুতি টের পেয়ে স্থানীয় জনতা স্মরণ, মোখলেছ, সোহেল, আপন, কাজলী ও সাদেককে আটক করে। রাতেই তাদেরকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরিফপুরে ডাকাতির প্রস্তুতি, বিক্ষুব্ধ জনতার হাতে আটক ৬

আপডেট সময় ০৯:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫