ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জ : জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অভিযানে পোড়ানো হয় চায়না জাল ও কারেন্ট জাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর, সোমবার জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবিরের নেতৃত্বে মৎস্য আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দশানী নদী থেকে ৮০টি চায়না দুয়ারী জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা।পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সহকারী পরিচালক মোখলেসুর রহমান,  বকশীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশীয় প্রজাতির মাছের প্রজনন মওসুমে মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ১০:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫