ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী : মরদেহ উদ্ধারের পর শিশুটির বাড়িতে ভিড় জমে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে খেলনাগাড়িসহ পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৫)  নামের এক শিশু মারা গেছে। ১২ সেপ্টেম্বর, শুক্রবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক স্থানীয় মনির হোসেনের ছেলে।

 মৃত শিশুটির পরিবারের স্বজনেরা জানান, শিশু ওমর ফারুক তাদের বাড়ির পাশে পুকুরের কাছে খেলনাগাড়ি নিয়ে খেলছিল। গাড়িতে উঠে খেলার সময় হঠাৎ করে পরিবারের লোকজনের অগোচরে গাড়িসহ সে  পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা খেলনাগাড়িসহ ওমর ফারুককে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার বিচিত্রা রাণী দে এ প্রতিবেদককে বলেন, পানিতে ডোবা এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫