ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব মহিলালীগ নেত্রী মালা কারাগারে

মেলান্দহ : যুব মহিলালীগ নেত্রী মালিহা আক্তার মালা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মালিহা আক্তার মালা মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার টাইপিস্ট। ৩ সেপ্টেম্বর, বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নাশকতা মামলায় অভিযান চালিয়ে মেলান্দহ পৌরসভার নাথপাড়ার নিজ বাসা থেকে উপজেলা যুব মহিলালীগের সভাপতি মালিহা আক্তার মালাকে ৪ সেপ্টেম্বর দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আসামি মালিহা আক্তার মালা। আওয়ামী সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, নাশকতা মামলায় মালিহা আক্তার মালাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যুব মহিলালীগ নেত্রী মালা কারাগারে

আপডেট সময় ০৩:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫