ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

মেলান্দহ : মেলান্দহ থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় গণপিটুনিতে রিপন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছে। ৬ সেপ্টেম্বর, শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া একই এলাকার মোজাম্মেল মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও জুয়াসহ নয়টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে চুরি করার জন্য রেহাই পলাশতলা এলাকার প্রয়াত কসর মন্ডলের ছেলে বুরহান উদ্দিনের ঘরে ঢুকেন রিপন মিয়া। বিষয়টি বুঝতে পেরে বুরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার দেন। এ সময় তাদের প্রতিবেশীরা গিয়ে রিপন মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। ভোর ৫টার দিকে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

রিপন মিয়ার বিরুদ্ধে মেলান্দহ থানায় তিনটি চুরি, তিনটি মাদক, একটি জুয়া  এবং জামালপুর সদর থানায় একটি প্রতারণা ও একটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, অগে থেকেই রিপন চুরি করতো। এরআগে সে জেলও খেটেছে। আজ চুরি করতে গিয়ে ধরা পড়ছিল। পরে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, গণপিটুনিতে বিভিন্ন মামলার আসামি রিপন মিয়া নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

আপডেট সময় ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫