ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : গ্রেপ্তার মাদক কারবারি কবির উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

 দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতু এলাকা থেকে ৭০০টি ইয়াবা বড়িসহ মাদককারবারি কবির উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। কবির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কর্তিমারী খেয়ারচর গ্রামের শহীদ জামানের ছেলে। পুলিশ

সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর সকালে কবির উদ্দিন ইয়াবা বড়ি নিয়ে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে সিএনজিযোগে জামালপুর যাচ্ছিলেন। এ সময় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন গোপন তথ্যের ভিত্তিতে পাথরের চর চেক পোস্টে সিএনজি তল্লাসি চালিয়ে কবির উদ্দিনের প্যান্টের পকেট থেকে ৭০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন। একই সাথে মাদক কারবারি কবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৭০০টি ইয়াবা বড়িসহ কবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ সেপ্টেম্বর, বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে মামলা দায়ের করার পর তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫