ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জামালপুর : ডাক্তার মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জিয়া পরিবার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা ১০ হাজার কোটি টাকার মানহানি মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের আদালত। ১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোমানা আক্তার ডাক্তার মুরাদ হাসানসহ দু’জন আসামির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টক-শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডাক্তার মুরাদ হাসান। অসৎ উদ্দেশ্যে এই মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমান তথা জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক ও ট্যাঙ্করি মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদলনেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলটি দায়ের করেন। মামলায় ডাক্তার মুরাদ হাসান ছাড়াও টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে। মামলায় এই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটির বাদী পক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, ২৪ মে, শনিবার সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক  জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুকসানা পারভীন ১০ হাজার কোটি টাকার মানহানি মামলাটি আমলে নিয়ে ডাক্তার মুরাদ হাসান ও মহি উদ্দিন হেলালের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আইনের প্রতি সম্মান প্রদর্শন না করে তারা আদালতে হাজির না হওয়ায় মানহানি মামলায় ডাক্তার মুরাদ হাসান ও অপর আসামি মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ১১:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫