ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

বকশীগঞ্জে নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেনের দায়িত্ব গ্রহণ

বকশীগঞ্জ : নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহ জহুরুল হোসেন। ৩১ আগস্ট, রবিবার বিদায়ী ইউএনও মো. মাসুদ রানার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

শাহ জহুরুল হোসেন দায়িত্ব নিয়েই সকলকে সঙ্গে নিয়ে তার পথচলার কথা জানান এবং সকল কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতা কামনা করেন। দায়িত্ব গ্রহণের পর বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ : নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেনকে শুভেচ্ছা জানান ওসি শাকের আহমেদ ও অন্যান্য ব্যক্তিবর্গ। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে ৪ আগস্ট, সোমবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানাকে বদলি করা হয়। একই আদেশে শাহ জহুরুল হোসেনকে বকশীগঞ্জ ইউএনও হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন এর আগে মৌলভী বাজারের কুলাউরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেনের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ১০:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫