ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ : ব্রাইট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম     

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম পূর্বের নিয়মে চালুর দাবিতে ২৪ আগস্ট, রবিবার বেলা ১১ টায় বাট্টাজোড় জিন্নাহ বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল সিরাজী, সাবেক ইউপি সদস্য আবদুর রহিম, অভিভাবক আবুল কালাম আজাদ, অভিভাবক কামরুন্নাহার শিলা, শিক্ষার্থী মরিয়ম আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করতেই ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। বর্তমানে এই স্কুলের প্রায় ৫শ’ শিক্ষার্থীর শিক্ষা জীবন ঝুলন্ত অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসন এই প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। যে নিয়মে এই প্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে সেই নিয়মে সকল কিন্ডার গার্টেন স্কুল বন্ধ করতে হবে। এই স্কুলের বন্ধ করা পাঠদান কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষকসহ ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

এর আগে ১৩ আগস্ট, বুধবার বকশীগঞ্জের ইউএনও মো. মাসুদ রানা জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখার লিখিত নির্দেশনা জারি করেন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫