ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

দেওয়ানগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল জব্দ

দেওয়ানগঞ্জ : গ্রেপ্তার মাদক কারবারি এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২৩ আগস্ট, শনিবার দুপুরে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেকপোস্ট থেকে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক কারবারি এনামুল হককে ( ৪৫) গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আভিযানিক দল।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এনামুল হক কুড়িগ্রাম সদর উপজেলার পারমানিকটারী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। ২৩ আগস্ট দুপুরে পাথরের চর চেকপোস্টে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক কারবারি এনামুল হককে আটক এবং তার ব্যাগ থেকে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে ওই সিএনজিযোগে (জামালপুর থ-১১-১৫১২) টাঙ্গাইল জেলার এলেঙ্গার দিকে যাওয়ার কথা ছিল তার।

দেওয়ানগঞ্জ মডেল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার মাদককারবারি এনামুল হককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করে ২৪ আগস্ট তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল জব্দ

আপডেট সময় ০৮:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫