ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসলামপুর : অটল মিয়ার মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় টারজান পাহলোয়ানের বাড়ি থেকে ২২ আগস্ট, সকালে ঝুলন্ত অবস্থায় অটল মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। অটল মিয়া স্থানীয় মৃত সোনা মিয়ার ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান এ প্রতিবেদককে জানান, অটল মিয়া নদী ভাঙনের শিকার। তিনি তার স্ত্রী সন্তাান নিয়ে বগুড়া জেলায় থাকতেন। কয়েকদিন আগে স্ত্রীর সাথে ঝগড়া করে অটল মিয়া জামালপুরে চলে আসেন।

থাকার জন্য তার ফুফাত ভাই টারজান পাহলোয়ানের সাথে যোগাযোগ করেন। টারজান পাহলোয়ান ঢাকা থেকে এসে ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় বাড়ির চাবি দিয়ে চলে যান। দু’দিন ধরে অটল মিয়া তার ফুফাত ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ২২ আগস্ট সকালে তার কোন সাড়া না পেয়ে তাকে ডাকতে গেলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

বিষয়টি ইসলামপুর থানায় জানান স্থানীয়রা। পরে পুলিশ সেখানে গিয়ে অটল মিয়ার মরদেহ উদ্ধার করে ময়মাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে একদিন আগে তিনি মারা গেছেন। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫