ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সরিষাবাড়ীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের আলোচনা সভায় বিএনপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট, শুক্রবার বিকালে পৌরসভার আরামনগরে ঢাকা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য লাভিব উদ্দিন তালুকদার লিটন, প্রভাষক খায়রুল আলম শ্যামল, অধ্যাপক আমিমুল এহছান শাহীন প্রমুখ।

এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও আগামীদিনে তার সুদৃঢ় নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রত্যাশায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া আগামী ২০ আগস্ট, বুধবার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি প্রণয়ন এবং ২৩ আগস্ট, রবিবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সার্বিক আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সরিষাবাড়ীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫