ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় চানাচুর আটকে ১১ মাস বয়সের শিশু সুমাইয়া খাতুন মারা গেছে। ১৩ আগস্ট, বুধবার রাতে সরিষাবাড়ী পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট সকালে শিশু সুমাইয়া খাতুনকে সঙ্গে নিয়ে তার মা সকালে নানিবাড়িতে বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে শিশুটির মা ঘরে কাজ করছিলেন। পরিবারের অগোচরে বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয় সুমাইয় খাতুন। এ সময় চানাচুর গলায় আটকে যায়। বাড়ির লোকজন গলায় আটকে যাওয়া চানাচুর বের করার চেষ্টায় ব্যর্থ হন। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক মাসুদুর রহমান এ প্রতিবেদককে বলেন, গলায় খাবার আটকে পড়া শিশু সুমাইয়া খাতুনকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫