ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামীর ঘর থেকে নববধূ মিলি আক্তারের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১৩ আগস্ট, বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পশ্চিমপাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৪ আগস্ট, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ দিন আগে মেষেরচর পশ্চিমপাড়ার রুস্তম আলীর ছেলে রোমান মিয়া পাশের কাগমারীপাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারকে বিয়ে করেন। ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় মিলি আক্তারের মরদেহ ১৪ আগস্ট সকালে ময়নাতদন্তের জন্য জামালপুরের মর্গে পাঠায় পুলিশ।

মিলি আক্তারের চাচা মিলন মিয়া এ প্রতিবেদককে জানান, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা বিচার চাই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, মিলি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরে হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫