ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

দেওয়ানগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ : যুব দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ‌জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো- প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি। ১২ আগস্ট, মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও যুব দিবস উপলক্ষে শপথ বাক্যপাঠ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শামছুজ্জামান আসিব, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা শফিউল হক, সাংবাদিক শামসুল হুদা রতন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও যুবসংগঠক উদ্যোক্তাতারা অংশ নেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

দেওয়ানগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫