ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাংবাদিক তুহিন হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

সরিষাবাড়ী : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১১ আগস্ট, সোমবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব এর সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসেন লেবু। সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠান্ডু, সোলায়মান বাবু, সোলায়মান হোসেন হরেক, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ইসমাইল হোসেন, সাবি ভিপি শহিদুল্লাহ শহিদ প্রমুখ। মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫