ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্সকর্মী জজ মিয়ার মৃত্যু

বকশীগঞ্জ : দুর্ঘটনার পর স্থানীয়রা জজ মিয়ার মরদেহ দেখতে ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

অফিসের সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম জজ মিয়া (২২)। তিনি নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিস সহায়ক।

জানা গেছে, ১০ আগস্ট, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে নতুন সাইনবোর্ড টানাতে দোতলার বেলকনিতে উঠেন জজ মিয়া। এ সময় সাইনবোর্ডটি টানাতে গিয়ে হঠাৎ তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় জজ মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্সকর্মী জজ মিয়ার মৃত্যু

আপডেট সময় ১০:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫