ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

জামালপুর : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে জামালপুর জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দেশব্যাপী সাংবাদিক খুন, হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ১০ আগস্ট, রবিবার দুপুরে জামালপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অজয় কুমার পাল, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, আমার দেশের সাংবাদিক ইউসুফ আলী, দিনকালের সাংবাদিক মুকুল রানা, নিউ নেশনের সাংবাদিক শাহ জামাল, ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমীন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী, সমকালের সাংবাদিক সোলায়মান হোসেন হরেক, যায়যায়দিনের সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, মাইটিভির সাংবাদিক শামীম আলম, এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, এখন টিভির জুয়ের রানা, এনটিভি ও খবরের কাগজের সাংবাদিক আসমাউল আসিফ, বাংলা টিভির সাংবাদিক ফজলুল করিম কাওছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ, সাপ্তাহিক মুক্তকালের সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার কোন সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার না করায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত কিছু আসামিকে গ্রেপ্তার করা হলেও পরে তারা বিভিন্ন আইনি ফাকফোকর দিয়ে জামিন পেয়ে যাচ্ছে। এতে করে সন্ত্রাসীরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে। একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৯:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫