ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সাংবাদিক তুহিন হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জ : সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৯ আগস্ট, শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এ আয়োজন করে।

মানববন্ধনের আলোচনা সভায় সভাতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনা। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক এইচএম মুছা আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, দৈনিক আমার দেশের বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম প্রমুখ।

বক্তারা বলেন, আর কত সাংবাদিকের প্রাণ গেলে সরকারের বোধোদয় হবে। সরকারের মন গলবে। সাংবাদিককে হত্যা করা হয় কিন্তু প্রশাসন, সরকারকে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। স্বাধীনতার পর যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে তার একটারও সঠিক বিচার হয়নি। ফলে বাংলাদেশের গণমাধ্যম আজ ব্যাপক হুমকির মুখে। তাই সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার কার্য নিষ্পত্তি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

একই সঙ্গে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান তারা। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৮:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫