ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

আওনা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি কবির গ্রেপ্তার

সরিষাবাড়ী : গ্রেপ্তার কবির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ আগস্ট, বুধবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির হোসেন উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠনটির আওনা ইউনিয়ন শাখার সভাপতি ।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার চলমান আন্দোলনের সময় বিভিন্ন সহিংস ঘটনায় কবির হোসেন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ৬ আগস্ট, বুধবার দুপুরে পুরাতন জগনাথগঞ্জ ঘাট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগনেতা কবির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

আওনা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি কবির গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫