ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান দিবস

বকশীগঞ্জে জামায়াতের গণমিছিল

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট, মঙ্গলবার দুপুর ১২টায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণ মিছিল বের হয়।  শুরু হয়। পরে মালিবাগ কলেজ মোড় হয়ে পাঠহাটি দিয়ে বাসস্ট্যান্ড বটতলা চত্বর দিয়ে আবার মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে সংক্ষপ্তি সভা অনুষ্ঠিত হয়। পথসভায় গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে দলটি এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিতের আহবান জানায়।

জামায়াতের এই গণ মিছিলে জামালপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদিল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদসহ মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতা-কর্মীরা অংশ নেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশও গণমিছিল ও সমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা শাহাজালালসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস

বকশীগঞ্জে জামায়াতের গণমিছিল

আপডেট সময় ০৮:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫