ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান দিবস

দেওয়ানগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : শোভাযাত্রা বের করে উপজেলা ও পৌর বিএনপি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট, মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাকোয়াত মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপি সহ-সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা বক্তব্য রাখেন উপজেলা পিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আলা উদ্দিন আল মামুন।

পথসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস

দেওয়ানগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫