জামালপুরের ইসলামপুর উপজেলায় ডেভিল হান্ট অভিযানে পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ৪ আগস্ট, সোমবার ভোরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সিরাজাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















