ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

৪৪টি মোবাইল ফোনসেট প্রকৃত মালিককে বুঝিয়ে দিল জামালপুর সদর থানা পুলিশ

জামালপুর : প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোনসেটগুলো হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সম্প্রতি জামালপুর থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোনসেট তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উদ্ধার করে স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়েছে জামালপুর সদর থানা পুলিশ। ৩ আগস্ট, রবিবার বেলা ১১টায় জামালপুর সদর থানার সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনসেটগুলো হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত সাধারণ ডায়েরিও করা হয়েছে থানায়।

উদ্ধার করা মোবাইল ফোনসেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। তিনি বলেন, পুলিশ সব সময় নাগরিকদের কল্যাণে কাজ করে। তবে পুলিশের ভালো কাজের প্রশংসা কমই হয়। পুলিশ তার দায়িত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে কখনো কার্পণ্য করে না। পুলিশকে সহায়তা করার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।

জামালপুর : মোবাইল ফোনসেটগুলো হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, বিট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল মনসুর।

অনুষ্ঠানে জানানো হয়, এএসআই আবুল মনসুরের নেতৃত্বে দীর্ঘ একমাস ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করা হয়।

পরে প্রধান অতিথি জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন প্রকৃত মালিকদের কাছে ফোনসেটগুলো বুঝিয়ে দেন। হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেট ফেরত পেয়ে ফোনসেটগুলোর প্রকৃত মালিকেরা আনন্দে আপ্লুত হয়ে উঠেন। পুলিশের প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

৪৪টি মোবাইল ফোনসেট প্রকৃত মালিককে বুঝিয়ে দিল জামালপুর সদর থানা পুলিশ

আপডেট সময় ০৮:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫