ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বকশীগঞ্জে পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৮

বকশীগঞ্জ : অভিযানে আটক আটজন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে নাশকতার মামলায় চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরও চারজনকে আটক করেছে পুলিশ। ৩১ জুলাই, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকক আসামিরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি, বাট্টাজোড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব ও বকশীগঞ্জ পৌর শহরের আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা। অপরদিকে অন্যান্য মামলায় আরও চারজনকে আটক করেছে থানা পুলিশ। ১ আগস্ট, শুক্রবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়ছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, নাশকতার মামলায় আটক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগনেতাসহ চারজন ও অন্যান্য মামলায় আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৮

আপডেট সময় ০২:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫