ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নরুন্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আবিদ নিহত

জামালপুর : নিহত পুলিশ সদস্য আবিদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নরুন্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আবিদ হাসান (৩০) নিহত হয়েছেন। ৩০ জুলাই, বুধবার দুপুর ১টার দিকে নরুন্দি-গোপালপুর সড়কের আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী গ্রামের মৃত নওশের আলীর ছেলে। তিনি নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ ‍জুলাই, বুধবার দুপুর ১টার দিকে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর সদর থানার উদ্দেশ্যে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় তিনি নরুন্দি-গোপালপুর পাকা সড়কের আড়ালিয়া এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল দুর্ঘটাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশভ্যান গাড়িতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. সাইদুর রহমান এ প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আবিদ হাসান নিহত হওয়ার ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নরুন্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আবিদ নিহত

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫