ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

তরুণরা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে : এনসিপিনেতা নাহিদ ইসলাম

span;>জামালপুর : দয়াময়ী মন্দিরে বক্তব্য রাখেন এনসিপিনেতা নাহিদ ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মর্যাদা—আমরা সেটা নিশ্চিত করতে পারিনি। কিন্তু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার আমরা তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

২৭ জুলাই রবিবার রাতে জামালপুরের ৩০০ বছরের ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু– এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হব। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না। মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা– সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।

নাহিদ ইসলাম বলেন, প্রায় ৩০০ বছর থেকে এই মন্দির কার্যকরি স্থান হয়ে রয়েছে। এটি কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আসলে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।

তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষসহ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি, বর্ণ, সবার সঙ্গে থাকব, ন্যায়বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে হযরত শাহ জামাল (রা.) এর মাজার জিয়ারত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য,  ২৮ জুলাই, সোমবার সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বেলা ১১টায় শহরের গেটপাড় এলাকা থেকে পদযাত্রা করে ফৌজদারি মোড়ে গিয়ে পথসভা করবে দলটি।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

তরুণরা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে : এনসিপিনেতা নাহিদ ইসলাম

আপডেট সময় ০২:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫