ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে কৃষক আজিজ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ইসলামপুর : বিরোধপূর্ণ জমিতে ফের সংঘর্ষের সময় যৌথবাহিনী অভিযান চালায় : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষক আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শহিদুর রহমানসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ২৫ জুলাই, বিকালে গ্রেপ্তার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। ২৪ জুলাই, বৃহস্পতিবার উপজেলার পলবান্দা ইউনিয়নের চর চারিয়া গ্রামে থেকে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, নিহত কৃষক আব্দুল আজিজ ও শহিদুর রহমানের পরিবারের মধ্যে সাত একরের অধিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এরই জের ধরে গত ১৯ জুন, বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে কৃষক আব্দুল আজিজসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় ২০ জুন, শুক্রবার আজম খন্দকার ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। গুরুতর আহত আব্দুল আজিজ ২৫ জুন, বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৪ জুলাই, বৃহস্পতিবার আবারও বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষ করতে যায় আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শহিদুর রহমানসহ অন্য আসামিরা। এতে দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়। বিরোধপূর্ণ ওই জমির দু’পাশে দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে অবস্থান নেয় উভয়পক্ষ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে থানা পুলিশ দেওয়ানগঞ্জ অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে কৃষক আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শহিদুর রহমানসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। ২৫ জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ইসলামপুরে কৃষক আজিজ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫