ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সরিষাবাড়ী : মৃত মোখলেছুর রহমান মোনায়েম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোখলেছুর রহমান মোনায়েম (৬৩) নামে এক কিন্ডারগার্টেনের পরিচালক মারা গেছেন। ২৫ জুলাই, শুক্রবার ভোরে জামালপুর এম এ রশীদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোখলেছুর রহমান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। এছাড়াও তিনি মালিপাড়া মধু-মাছি বিদ্যা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক এবং স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার পরিবার ও স্থানীয়রা জানান, মোখলেছুর রহমান সম্প্রতি ঢাকায় ছেলের বাসায় সাতদিন অবস্থান করে নিজ বাড়ি মালিপাড়ায় গ্রামে আসেন। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়। পরে গত ২৩ জুলাই, বুধবার তাকে জামালপুর এম এ রশীদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই ভোরে তিনি মারা যান।

তার ভাতিজা স্থানীয় ইউপি সদস্য কহিনুর ইসলাম এ প্রতিবেদককে জানান, ২৫ জুলাই বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে পোগলদিঘা মালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হ্য়।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫