ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জুলাই স্মৃতি স্মরণে জামালপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জামালপুর : স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অথিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‌‘রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই’ এই উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলাইন্স অব বাংলাদেশের (PUSAB) যৌথ উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ জুলাই, বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের নাওভাঙা চরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ্জামাল জেনারেল হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মাহবুবুর রহমান জ্বিলানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো. ইকরামুল হক লিটন।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে একটি প্রাণ। সবাই যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন তবে রক্তের অভাবে কোন প্রাণই অকালে ঝরে যাবে না।

আয়োজকদের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলাইন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ফারিয়া জান্নাত শাওন জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ‘রক্তাক্ত জুলাই’ মাসের বেদনাময় স্মৃতিকে স্মরণ করে মানবসেবার ব্রত হওয়া এবং রক্তের অভাবে যেন একটি প্রাণও না হারায়, এই চেতনায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা।

এতে সার্বিক সহযোগিতা করে জামালপুর লাইফ কেয়ার হসপিটাল ও ব্লাডলাইন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই স্মৃতি স্মরণে জামালপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আপডেট সময় ১০:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫