ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারগঞ্জ : নিহত দুই নির্মাণ শ্রমিককে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছবি : স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ জুলাই, মঙ্গলবার বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকার জোনাব মণ্ডলের ছেলে জদু মিয়া (৫০) ও একই এলাকার সরুজ মণ্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৫)। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা ও পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া জামে মসজিদের একটি সেপটিক ট্যাংক কয়েক সপ্তাহ আগে নির্মাণ করা হয়। ২২ জুলাই, বিকালে জদু মিয়া ও মোশারফ সেপটিক ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যান। প্রথমে জদু মিয়া সেপটিক ট্যাংকে ভেতরে নামেন। ওই সময় তার সঙ্গে মোশারফও সেপটিক ট্যাংকে নামেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা নিস্তেজ হয়ে গুরুতর অসুস্থা হয়ে পড়েন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সালেহীন মাহাদী এ প্রতিবেদককে বলেন, ২২ জুলাই বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় জদু মিয়া ও মোশারফকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ২২ জুলাই বিকাল ৪টা ২৪মিনিটে খবর আসে জাঙ্গালিয়া কালুর মোড় এলাকায় দু’জন সেপটিক ট্যাংকে আটকা পড়েছেন। পরে ৪টা ৩৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে কারণেই তারা মারা গেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, সেপটিক ট্যাংকে ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় জদু মিয়া ও মোশারফ আটকা পরেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫